শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শ্রীনগরে প্রাইভেটকার উল্টে ৩ জন নিহত, আহত ১

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৫, ১৬:৪৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। এঘটনায় ১ জন আহত হন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬ টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনীর সামনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশ ও আহতদের উদ্ধার করে। নিহতরা হলেন আরমান, তানজিল ও রায়াছা আক্তার। প্রাইভেটকারের আহত যাত্রীর নাম মোঃ রবিন (২২)।

জানা গেছে, আহত রবিন ঢাকার বাড্ডা এলাকার ঠান্ডু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী দ্রুতগতির প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো গ-১১৯৭৫৫) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জন মারা যান। দুর্ঘটনার কারণে ঢাকামুখী হাইওয়ে লেনে প্রায় ঘন্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া পর ১ জন মারা যান। দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি দুমরেমুছড়ে গেছে। হাঁসাড়া হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. আবু নাঈম সিদ্দিকী জানান, অতিরিক্ত গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারটি উল্টে ৩ জন মারা যায়। আহত ব্যক্তিকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্বজদের সাথে যোগাযোগ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এদের মধ্যে গাড়িটির চালক কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনাতামূলক বিভিন্ন প্রদক্ষেপ নেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর