শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দেশে বসেই বিশ্বের শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটিতে পড়াশুনার সুযোগ

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এডমিশন ও স্কলারশিপ ফেয়ার

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৩:০১

বিশ্বের শীর্ষ ১% বিশ্ববিদ্যালয়ের তালিকায় থাকা মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ শাখা ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী এডমিশন ও স্কলারশিপ ফেয়ার। আগামী ২৫ আগষ্ট থেকে ৩১ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার প্রাণ কেন্দ্র ২৬ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানীর ক্যাম্পাসে এই ফেয়ার চলবে। এই ফেয়ারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য, ফ্যাকাল্টি পরিচিতি, বিষয় নির্বাচন, স্কলারশিপ, এবং ক্যাম্পাসের অন্যান্য সুযোগ সুবিধা সম্পকের্ আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকরা জানতে পারবেন।

ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার বাংলাদেশ শাখা ক্যাম্পাস বাংলাদেশ সরকার অনুমোদিত দেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রস বর্ডার হায়ার এডুকেশন (সিবিএইচই) প্রতিষ্ঠান বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস। মালয়েশিয়ার মেইন ক্যাম্পাসের সরাসরি তত্ত্বাবধানে এখানে ব্যাচেলর এবং মাস্টার্স কোর্স চালু আছে।

এই ফেয়ারে সেপ্টেম্বর ২০২৫ সেমিস্টারে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার পাশাপাশি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০০% ভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ।

মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে অবস্থান ২৬৯। একটানা চার বছর ধরে বিশ্বের শীর্ষ ১% বিশ্ববিদ্যালয়ের তালিকায় অবস্থান ধরে রেখেছে ইউসিএসআই ইউনিভার্সিটি। মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এর অবস্থান প্রথম, এশিয়ায় ৪৫তম এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ৯ম।





মন্তব্য করুন:

সম্পর্কিত খবর