শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চীন সরকারের এক হাজার শয্যার হাসপাতালের জায়গা পরিদর্শণে স্বাস্থ্য উপদেষ্টা

মোঃ মাসুদ রানা, নীলফামারী 

প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৫, ১৮:৩২

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের জায়গা পরিদর্শণ করেছেন।

শনিবার বিকেলে (২৩ আগস্ট) নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের টেক্সটাইল মিল সংলগ্ন ২৫একর খাস জায়গা পরিদর্শণ করেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহসিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম ও জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
পরে তিনি নীলফামারীর নটখানায় অবস্থিত ২০শয্যা বিশিষ্ট কুষ্ঠ হাসপাতাল পরিদর্শণ করেন স্বাস্থ্য উপদেষ্টা।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরাজী চড়াইখোলা ও দারোয়ানী মৌজায় ২৪.৮৯ একর জমি চীন সরকারের উপহার হিসেবে ১হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর