শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

প্রস্তুত রণবীর-আলিয়ার স্বপ্নের বাংলো, দাম কত?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৫, ১৭:০৯

অবশেষে সম্পূর্ণ হল আলিয়া ভাট ও রণবীর কাপুরের স্বপ্নের বাংলো। মেয়ে রাহার জন্মের পর থেকেই রণবীর ও আলিয়া ঠিক করে ফেলেছিলেন, বিলাসবহুল বাংলো উপহার দেবেন তাদের রাজকন্যাকে। প্রায় দুবছর ধরে কাজ চলার পর অবশেষে তৈরি ৬ তলার বিলাসবহুল বহুতল ভবন।

নির্মাণ শেষে সামনে এসেছে আলিয়া-রণবীরের সেই বিলাসবহুল বাংলোর সামনের অংশের ছবি, যা ইতোমধ্যেই বেশ নজর কেড়েছে।

জানা গেছে, রণবীর ও আলিয়ার এই বাংলো যে জমির উপর তৈরি হয়েছে, তা এক সময় ছিল রাজ কাপুর ও তার স্ত্রী কৃষ্ণা রাজ কাপুরের। পরে সেটি পান রণবীরের পিতা ঋষি কাপুর এবং মা নীতু কাপুর। ঋষি কাপুরই এই জমি দিয়ে যান তার একমাত্র পুত্র রণবীরকে। আর রণবীর ও আলিয়া সেই জমির উপরই বিলাসবহুল বাংলো তৈরি করে, সেটি মেয়ে রাহার নামে করে দিলেন।

তথ্য বলছে, এই ৬ তলার বাংলো তৈরি করতে লেগেছে ২৫০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫০ কোটি টাকা)। যার প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে ঝুলন্ত বাগানবারান্দা। একদম টপ ফ্লোরে রয়েছে সুইমিং পুল। ছাদ থেকে স্পষ্ট দেখা যায় আরব সাগর। প্রত্যেকটি ফ্লোরেই রয়েছে প্রায় ১০ টি করে বড় আকারের কক্ষ। ইন্টেরিয়রে রয়েছে সাবেকি ছাপ।

জানা গেছে, একটা ফ্লোরে রণবীর তৈরি করেছেন ছোট্ট সিনেমা হল। আর একটি ফ্লোর পুরোটাই রাহার জন্য।

সূত্র বলেছে, আগামী দিপাবলীতেই আলিয়া ও ছোট্ট রাহা গৃহপ্রবেশ করবেন তাদের এই নতুন বিলাসবহুল বাংলোতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর