শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পররাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি আগ্রাসন বন্ধে এখনই পদক্ষেপ নেওয়ার সময়

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৬ আগষ্ট ২০২৫, ১১:৩৪

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক আগ্রাসন ও গণহত্যা বন্ধে এখনই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার সময়।

সোমবার (২৫ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের জরুরি বৈঠকে তিনি এ কথা বলেন। পরে রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে তৌহিদ হোসেন অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং ১৯৬৭ সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র সমাধানের জন্য বিশ্বাসযোগ্য ও অপরিবর্তনীয় রূপরেখা তৈরির আহ্বান জানান।

তিনি বলেন, ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামে বাংলাদেশের সমর্থন অবিচল থাকবে। ওআইসি বা মুসলিম উম্মাহ যে কোনো প্রস্তাব আনলে বাংলাদেশ সরকার ও জনগণ তা নিঃশর্তভাবে সমর্থন করবে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ছিলেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ।

প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে জেদ্দায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিতে রোববার সৌদি আরব সফরে যান পররাষ্ট্র উপদেষ্টা। সোমবার তিনি সভায় যোগ দেন। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফেরার কথা রয়েছে তৌহিদ হোসেনের।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর