শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

টি-টোয়েন্টি সিরিজ খেলতে ডাচরা এখন বাংলাদেশে

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৩:৫৭

নেদারল্যান্ডস ক্রিকেট দল প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে। বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকায় পৌঁছায় স্কট এডওয়ার্ডসের নেতৃত্বাধীন ডাচ দল। আজ দুপুর ১২টা ৩০ মিনিটের ফ্লাইটে নেদারল্যান্ডস দল উড়াল দিয়েছে সিলেটের উদ্দেশে। সিরিজের সব কটি ম্যাচই হবে সেখানেই।

এই সিরিজটি আইসিসির মূল ভবিষ্যৎ সফর সূচির বাইরে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত এটি বাংলাদেশের দলের এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে।

নেদারল্যান্ডসের এটি তৃতীয় বাংলাদেশ সফর। তবে আগের দু’টি সফর দ্বিপাক্ষিক সিরিজের ছিল না।

২০১১ সালের বিশ্বকাপে তারা বাংলাদেশের বিপক্ষে খেলেছে, আর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচরা এখানে সাতটি ম্যাচ খেললেও কোনোটি বাংলাদেশের বিপক্ষে ছিল না।

টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ হয়েছে। তার মধ্যে বাংলাদেশের জয় চারটি, নেদারল্যান্ডসের একমাত্র জয় তাদের ঘরের মাঠে ২০১২ সালে।

৩০ আগস্ট বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।

আগামী ১ ও ৩ সেপ্টেম্বর হবে পরের দুটি ম্যাচ। সব কটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ছয়টায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর