শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চকরিয়ায় হাসপাতালে এসি চুরি, গ্রেপ্তার ২

সাদ্দাম হোসাইন, চকরিয়া (কক্সবাজার)

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৭:২৭

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চোরাইকৃত এসির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বুধবার (২৭ আগষ্ট) সকালে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম কাইয়ুম (২৪) ও মোহাম্মদ রুবেল (৩২) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা চক্রের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এদের বিরুদ্ধে চকরিয়া থানায় দায়েরকৃত মামলা নং-২৩, জিআর নং-৩৯৫, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানিয়েছেন, এই দুই যুবক পেশাদার চোর সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এর আগে তারা উপজেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানের এসির যন্ত্রাংশ চুরি করেছে। স্থানীয়রা মনে করছেন, যদি ভুক্তভোগীরা আগেই আইনানুগ পদক্ষেপ নিত, তাহলে চক্রটি এতবেশি বেপরোয়া হতে পারত না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর