শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ৫১ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৫, ১৫:৪৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে উপত্যকাটিতে অপুষ্টি ও অনাহারে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর।

ফিলিস্তিনের খান ইউনিসে কুয়েত ফিল্ড হাসপাতালের সামনে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। সেখানে মৃত্যু হয়েছে ৩ জনের। আহত ২১ জন। একই শহরে অপর এক হামলায় প্রাণ গেছে ৬ জনের। ইসরায়েল নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রে গুলিতে মারা গেছে কমপক্ষে ১২ জন।

গাজা সিটি দখলে বিমান হামলার পাশাপাশি ট্যাংক নিয়ে চলছে পদাতিক সেনাদের স্থল অভিযান। অঞ্চলটিতে হামলার তীব্রতা আরও বাড়ানোর পরিকল্পনা ইসরায়েলি বাহিনীর। আটকা পড়ে আছে প্রায় ১০ লাখ মানুষ।

এদিকে, গাজায় অনাহারে ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এদের মধ্যে দুই শিশু রয়েছে। এই নিয়ে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৩ জনে। এছাড়া তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে আরও এক লাখ ৩০ হাজারেরও বেশি শিশু।

গাজায় প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ঘটেছে ৬৩ হাজারের কাছাকাছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর