শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পরিকল্পনা উপদেষ্টা

দক্ষ জনবল সংকটে মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে না

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩০ আগষ্ট ২০২৫, ১৬:০৫

দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে না বলে উল্লেখ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। শনিবার (৩০ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘বাংলাদেশ হেলথ কনক্লেভ–২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, উন্নত চিকিৎসার জন্য অনেক মানুষ বিদেশে যাচ্ছেন এবং এতে বিপুল অর্থ ব্যয় হচ্ছে। অথচ হওয়া উচিত ছিল বাংলাদেশেই এমন স্বাস্থ্যসেবা গড়ে তোলা, যাতে মানুষ দেশেই চিকিৎসা নিতে আগ্রহী হয়।

তিনি বলেন, আমাদের দেশে বড় বড় হাসপাতাল ও স্বাস্থ্য অবকাঠামো রয়েছে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক নেই। চিকিৎসক আছে, নার্স নেই। ফলে দক্ষ জনবল সংকটে সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা সেবা পাচ্ছে না। স্বাস্থ্যখাতের উন্নয়নে শুধুমাত্র অবকাঠামো তৈরি করলেই কাজ হবে না, জনবল ও ব্যবস্থাপনার সমন্বয় নিশ্চিত করা জরুরি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, স্বাস্থ্য খাতে যারা বিনিয়োগ করেন, তারা সাধারণ মানুষের জন্য কমমূল্যের ক্লিনিক তৈরি করতে পারেন। সরকারি-বেসরকারি বিনিয়োগের সমন্বয় স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করবে। দেশের অনেক বড় সরকারি স্বাস্থ্য অবকাঠামো বর্তমানে অপ্রয়োজনীয়ভাবে অক্রিয় অবস্থায় আছে। এগুলো বেসরকারি খাতে ছেড়ে দিয়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন আরও বিস্তৃত করা সম্ভব।

তিনি আরও বলেন, স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ানো অত্যন্ত জরুরি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হচ্ছে, যা সঠিক নয়। বাংলাদেশের নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে দেশেই চিকিৎসা নিতে আগ্রহী করতে হবে। এর ফলে শুধু মানুষের সুবিধাই হবে না, দেশের অর্থনীতি ও স্বাস্থ্য খাতও শক্তিশালী হবে। বাংলাদেশে স্বাস্থ্য খাতকে শক্তিশালী ও সেবামুখী করে দেশেই উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এজন্য সরকারি-বেসরকারি সমন্বয়, দক্ষ জনবল নিশ্চিত করা এবং মানসম্মত কমমূল্যের ক্লিনিক তৈরি করা একান্ত জরুরি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর