শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

কোন দলের সঙ্গে কখন বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৫, ১৩:০৮

রাজনৈতিক উত্তাপে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিকালে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় এই বৈঠক হবে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, ‘ বিকাল সাড়ে চারটায় জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা। যমুনায় এই সব বৈঠক অনুষ্ঠিত হবে।”

বিএনপির বৈঠকটি নির্ধারিত ছিলো বিকাল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটি‌উশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পূননির্ধারিত করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে সকালে বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে। ওনারা তিনটার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকাল তিনটায় নির্ধারিত বৈঠকটি পূননির্ধারিত করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে ৭টায়।

শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন সাড়ে চারটায়। আমরা চার সদস্যের প্রতিনিধি দল যাবো।

তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের থাকবেন- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় বসবেন প্রধান উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর