মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৬ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১২৪ জনকে বৃত্তি দেবে রাশিয়া

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০২

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ১২৪টি বৃত্তি ঘোষণা করেছে রাশিয়া সরকার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ঢাকাস্থ রাশিয়ান হাউসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভইচেনকভ।

তিনি জানান, এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। রাশিয়ান হাউস ইন ঢাকা (সংস্কৃতি বিভাগ, রাশিয়ান দূতাবাস) শিক্ষা বিভাগ থেকে রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত এই আবেদনের নিয়ম জানা যাবে।

এছাড়াও বৃত্তির বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীরা রাশিয়ান হাউস ইন ঢাকায় ৪২, ভাষা সৈনিক এম এ মতিন সড়ক (সড়ক-৭) ধানমন্ডি আএ, আগামী ৯ অক্টোবর ২০২৩ বিকাল ৪টায় রাশিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারে অংশ নিতে পারেন।

৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে httpseducation-in-russia.com এই ঠিকানায় আবেদন করা যাবে।

আয়োজনে রাশিয়ান হাউসের শিক্ষা বিভাগের প্রধান বজলুল হাসান সৈয়দ ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মণসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশি শিক্ষার্থীরা অনার্স, মাস্টার্স ও পিএইচডি কোর্সে রাশিয়ায় পড়াশোনার সুযোগ পাচ্ছেন। রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, কলা ও বাণিজ্য শাখার সব বিষয়ে পড়া সম্ভব। বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ার যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশে চাকরির সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সারা বছর খণ্ডকালীন কাজের সুযোগ পাবেন। দেশটিতে এ সংক্রান্ত একটি আইন ইতোমধ্যে পাস হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর