শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নীলফামারীতে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন, দুই লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা, নীলফামারী 

প্রকাশিত:
২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

কিশোরগঞ্জে চারালকাটা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় এক বালু ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩১ আগস্ট) উপজেলার বাহাগিলি ইউনিয়নের চারালকাটা নদীর কালুরঘাট এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা।

দন্ডিত ব্যবসায়ী হলেন পুটিমারী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আব্দুল মজিদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, অবৈধ ভাবে কালুরঘাট পয়েন্ট থেকে বালু উত্তোলন করছিলেন ওই ব্যবসায়ী। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায় এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, তাৎক্ষনিক ভাবে দন্ডিত ব্যবসায়ী টাকা পরিশোধ করেন এবং ভবিষ্যতে কোনদিন আর বালু উত্তোলন করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন। কিশোরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) কাজী রিপন এ সময় উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর