শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যে কারণে বন্ধ হয়ে যাচ্ছে শিল্পা শেঠির সেই বিলাসবহুল রেস্তোরাঁ

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। শুধু তিনি একাই নন তার সঙ্গে তার স্বামী রাজ কুন্দ্রারও। সম্প্রতি তাদের বিরুদ্ধে উঠেছে ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগ। যার ফলে বিপাকে পড়েছে এই তারকা দম্পতি। তার মাঝেই এবার শিল্পা ঘোষণা করলেন, বান্দ্রায় তার রেস্তোরাঁ ‘বাস্টিয়ান’ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার খবর দেন শিল্পা। 

তিনি লেখেন, এই বৃহস্পতিবার এক বড় অধ্যায়ের সমাপ্তি হচ্ছে। আমরা মুম্বাইয়ের অন্যতম গন্তব্যস্থল ‘বাস্টিয়ান বান্দ্রা’কে বিদায় জানাতে চলেছি ওই দিন। এই রেস্তোরাঁ আমাদের অসংখ্য সুখস্মৃতি দিয়েছে। অসংখ্য মনে রাখার মতো রাতের সাক্ষী এই রেস্তোরাঁ। এই শহরের নিশিযাপনকে এক নতুন রূপ দিয়েছিল এই রেস্তোরাঁ। এ বার তাকে বিদায় জানানোর পালা।

অভিনেত্রী আরও জানান, শেষ বারের জন্য এই রেস্তোরাঁয় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা। এই অনুষ্ঠানে রেস্তোরাঁর সঙ্গে জড়িত বিশেষ অতিথিরাই নিমন্ত্রিত। স্মৃতি রোমন্থন করতে আর শেষ বারের জন্য এই রেস্তোরাঁকে উদ্‌যাপন করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এই রেস্তোরাঁর মালিকানা শিল্পা ও রাজ দু’জনের কাছেই রয়েছে। ২০১৬ সালে তৈরি হয়েছিল রেস্তোরাঁটি। সামুদ্রিক খাবারের জন্য এই রেস্তোরাঁ বিশেষ ভাবে প্রশংসিত ছিল। গত বছর এই রেস্তোরাঁতেই বসেছিল সোনাক্ষী সিন্‌হা ও জাহির ইকবালের প্রীতিভোজের আসর।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর