শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

দুদকের মামলা

বদির বিরুদ্ধে ৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১০

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি’র বিরুদ্ধে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়েরকৃত এই মামলায় বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা হয়।

এর আগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো.ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে বিচার শুরু আদেশ দিয়েছিলেন। আসামিপক্ষ ৮ জন সাক্ষীর জেরা শেষ করেছেন। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। এ সময় আসামি আবদুর রহমান বদি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরে বদি উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এলে মামলাটির কার্যক্রম স্থগিত থাকে। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে দীর্ঘদিন পর ২০১৭ সালে মামলাটি সচল হয়।

দুদকের আইনজীবী এড.রেজাউল করিম রনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর