শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হাসপাতালের ভেতরে ইঁদুরের কামড়ে দুই নবজাতকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) চরম অবহেলার ঘটনায় প্রাণ হারালো দুই কন্যাশিশু। হাসপাতালের ভেতরে ইঁদুরের কামড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

গত মঙ্গলবার ও বুধবার দুই নবজাতকের মৃত্যু ঘটে। শিশুগুলো আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। একজনের ওজন ছিল মাত্র ১ কেজি এবং অপরজনের ১.৬ কেজি। চিকিৎসকরা জানিয়েছেন, মূল মৃত্যুর কারণ গুরুতর সংক্রমণ ও জন্মগত জটিলতা হলেও ইঁদুরের কামড় তাদের অবস্থার আরও অবনতি ঘটায়।

এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ও দায়িত্বে থাকা কয়েকজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে প্রশাসন। এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া স্বীকার করেছেন, শিশু বিভাগে ইঁদুর প্রবেশ করেছে এবং দুই নবজাতককে কামড় দিয়েছে। এটি নিরাপত্তা ব্যবস্থার চরম ব্যর্থতা।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের ভেতরে ইঁদুরের উৎপাত চললেও কর্তৃপক্ষ বিষয়টি উপেক্ষা করে আসছিল। অপরদিকে হাসপাতাল প্রশাসনের দাবি, নবজাতকদের মৃত্যু জন্মগত অসুস্থতা ও জটিলতার কারণে হয়েছে, ইঁদুরের কামড় ছিল সামান্য আঘাত।

তবে চিকিৎসক ও কর্মীদের বক্তব্য অনুযায়ী, শিশুরা অক্সিজেন ও ভেন্টিলেটরসহ বিভিন্ন সহায়তার ওপর নির্ভরশীল ছিল, এবং ইঁদুরের কামড় তাদের শারীরিক অবস্থাকে আরও জটিল করে তোলে। কয়েকজন কর্মী জানিয়েছেন, ঘটনার চার-পাঁচ দিন আগে থেকেই ওয়ার্ডে ইঁদুর দেখা যাচ্ছিল, কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।

এ ঘটনায় স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছে এবং হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর