শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শ্রীনগরে অগ্নিকান্ডে বসতঘর ভষ্মীভূত

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ১টি বসতঘর ভষ্মীভূত হয়েছে।

গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওই গ্রামের মোঃ মহাসিনের টিন ও কাঠের তৈরি ঘরসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এতে ভুক্তভোগী পরিবারটি প্রায় ৩ লাখ টাকার ক্ষতি মুখে পড়ে।

স্থানীয়রা জানান, মধ্যরাতে মহাসিনের ১টি ঘরে আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বানগাঁও ও পার্শ্ববর্তী বিবন্দী গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ওই এলাকার আব্দুল কুদ্দুস শেখ ও শাহ আলম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে শতশত লোকজন ঘটনাস্থলে এসে পার্শ্ববর্তী পুকুর থেকে পানি এনে আগুন নিভায়। এতে ওই বাড়ির অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পায়। এ ব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এলাকাবাসীর সহায়তায় অগ্নিনির্বাপণ সম্ভব হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর