শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আইজিপি

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা পুলিশের জন্য ঐতিহাসিক পরীক্ষা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, নির্বাচন কেবল ভোটগ্রহণের প্রক্রিয়া নয়, এটি জনগণের বিশ্বাসের প্রতিফলন। নির্বাচনে নিরাপত্তা দেওয়া এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন করা পুলিশের জন্য একটি ঐতিহাসিক পরীক্ষা।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, এই মুহূর্তে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার সুযোগ।

আইজিপি জানান, নির্বাচনের সময় মাঠপর্যায়ে দেড় লাখ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তাদের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণ করা হবে।

তিনি বলেন, প্রশিক্ষণ কেবল আইন-কানুন শেখানো নয়, বরং কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, কিভাবে সংঘাতের পরিবর্তে সমাধানকে অগ্রাধিকার দেওয়া যায় এবং কিভাবে মানুষের আস্থা অর্জন করে নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, তা শেখানো হবে।

বাহারুল আলম বলেন, সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে দায়িত্ব পালন করলে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গণেও প্রমাণ করা সম্ভব হবে যে বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্র-সহায়ক এবং কার্যকর বাহিনী।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, প্রশিক্ষণে শেখা প্রতিটি কৌশল মাঠে কাজে লাগাতে হবে। সর্বোচ্চ ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম প্রদর্শন করতে হবে এবং প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকতে হবে।

আইজিপি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং প্রধান উপদেষ্টা যেভাবে বলে থাকেন, সেই উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হোক। এই লক্ষ্যে আমরা দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে আস্থা অর্জন করব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর