শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ’র মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আবদুল হাদী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) 

প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে (৬ সেপ্টেম্বর) শাস্ত্রীয় সংগীতের অমর স্রষ্টা , সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস. এম. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি আবু কামাল খন্দকার, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আমির হোসেন, শিবপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।

আলোচনায় বক্তারা বলেন- ওস্তাদ আলাউদ্দিন খাঁ শুধু ভারতবর্ষ নয়, বিশ্ব সংগীত অঙ্গনে এক অনন্য নাম। তাঁর জন্মভূমি নবীনগর হওয়ায় আমাদের জন্য গৌরবের বিষয়। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এবং তার বাড়ি /জমি রক্ষায় স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। জেলা প্রশাসকের নামে দলিল করে দেয়া ভূমিতে আলাউদ্দিন খাঁর স্মৃতি রক্ষার্থে অডিটোরিয়াম ও মিউজিয়াম নির্মাণের জোড় দাবি জানানো হয়।

আমন্ত্রিত অতিথি ছাড় ও আলোচনায় অংশ নেন স্থানীয় শিক্ষাবিদ ও সুধীজন। এ সময় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল নুর, মো. দেলোয়ার হোসেন, জাফর উল্লাহ, মো. ইকবাল হোসেন, প্রভাষক বাকির আহমেদ হামিম ও মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানের শুরুতে সুর সম্রাটের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর