শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। মহাসড়কের বকচর কালিতলা এলাকায় রংপুরগামী সার্ভিস লেন থেকে আজ (৮ সেপ্টেম্বর) সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে রাতে অজ্ঞাতনামা যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। অজ্ঞাতনামা ওই লাশের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা মৃত ওই ব্যক্তির পরনে কালো থ্রি কোয়ার্টার প্যান্ট এবং কালো গোল গলার গেঞ্জি রয়েছে। মৃতদেহের গায়ের রং কালো, মাথার চুল ছোট এবং মুখে ছোট ছোট পাতলা দাঁড়ি আছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর