শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মতিঝিল পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৮

পূর্বালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। অভিযানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে সিআইসি।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে লকারটি জব্দ করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্যাংকটির মতিঝিল করপোরেট শাখায় থাকা লকারটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

জানা গেছে, সেনা কল্যাণ ভবনে পূর্বালী ব্যাংকের করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি লকারের সন্ধান পাওয়া গেছে (লকার নং-১২৮)। এই লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকার সম্পর্কে জানতে পারে সিআইসি।

এনবিআরের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে লকারটি খোলা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর