শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এবার বলিভিয়ায় হোঁচট খেল ব্রাজিল

খেলা ডেস্ক

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪০

বিশ্বের অন্যতম উচ্চতম দেশ বলিভিয়ায় এবার হোঁচট খেলো ব্রাজিল। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪ হাজার ১৫০ মিটার উঁচুতে অবস্থিত এল আলতোর প্রতিকূল পরিবেশে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১-০ গোলে হার মানে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এই জয়ে আন্তমহাদেশীয় প্লে-অফ নিশ্চিত করেছে বলিভিয়া।

এল আলতোর পরিবেশে খেলা ব্রাজিলের জন্য বরাবরই চ্যালেঞ্জিং। ম্যাচটিতেও এর ব্যতিক্রম হয়নি। বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বলিভিয়া নেয় ২৩টি শট, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে ব্রাজিল ১০টি শট নিয়েও মাত্র ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে।

ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। পেনাল্টি থেকে বলিভিয়াকে এগিয়ে দেন মিগুয়েলিটো। ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন সঠিক দিকে ঝাঁপিয়ে পড়লেও গোল ঠেকাতে পারেননি। দ্বিতীয়ার্ধে বলিভিয়া আরও কয়েকটি সুযোগ তৈরি করে, যদিও ব্রাজিলও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত গোল শূন্য থাকায় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এই জয়ে ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে বলিভিয়া। অন্যদিকে, ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল, যারা আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর