শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

বিজয়নগরে বিজিবির অভিযানে কোটি টাকার Polypropylene (HDPE) জব্দ

মোঃ সুজন সরকার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন উন্নতমানের Polypropylene (HDPE) জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাত ৪টা ১০ মিনিটে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালায় সরাইল ব্যাটালিয়নের বিশেষ টহলদল। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ২ হাজার ৭৫০ কেজি Polypropylene (HDPE) জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২০ লাখ টাকা। উদ্ধারকৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে কোনো ধরণের অবৈধ চোরাচালান ও মাদক বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে তারা বদ্ধপরিকর। চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর