শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

শ্রীনগর পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ডিজিএমকে অবরুদ্ধ

শাজাহান খান, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীনগর পল্লী বিদ্যুত অফিসের বিলিং শাখাসহ সার্ভার শাখায় তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় ডিজিএমকে প্রায় আধঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে শ্রীনগর জোনাল পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। পরে বেলা সোয়া ১১টার দিকে শ্রীনগর থানা পুলিশের উপস্থিতিতে ডিজিএম অবরুদ্ধ থেকে মুক্ত হন। পরে তালা কেটে বিলিং শাখা খোলা হয়। পল্লী বিদ্যুৎ শ্রীনগর জোনালের ডিজিএম খন্দরকার মাহামুদুল হাসান বলেন, আন্দোনকারী প্রায় ২০/২৫ জন আমার অফিস কক্ষে আসে। কিছুক্ষণ পর বিলিং শাখা তালা ঝুলিয়ে দেয় ও সার্ভার সেকশন রুমের দরজা ভিতর থেকে লক করে নিচে চলে যায়। এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করি।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা পল্লী বিদ্যুৎ অফিস চত্বর ত্যাগ করে। এ সময় কয়েকজন গ্রাহক বলেন, অনিদিষ্টকালের জন্য পল্লী বিদ্যুৎ কর্মচারীদের কর্মবিরতির কারণে তারা সেবা পাচ্ছেন না, ভোগান্তির শিকার হচ্ছেন। গত দুদিন ধরে বিদ্যুতের লোড শেডিংয়ের পরিমাণও বাড়ছে। এমনটা চলতে থাকলে সাধারণ মানুষ ক্ষেপে যাবে। আন্দোলনকারী কর্মচারীদের একজন বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারাও তাদের দাবী বাস্তবায়নে কাজ বন্ধ রাখছেন। মুন্সীগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি হামিদুল ইসলাম লিংকন বলেন, আমি গ্রাহকদের প্রতিনিধি। গ্রাহকদের ভোগান্তির সৃষ্টি হয় এমন কোনও ধরণের আন্দোলন সংগ্রামকে সমর্থন করিনা। তবে যারা আন্দোলন করছেন তাদের দাবী যদি যৌক্তিক হয়, তাহলে সেটি অন্যভাবেও আদায় করা সম্ভব। আমি তাদের অনুরোধ করছি, তারা অবশ্যই তাদের দাবী আদায়ের জন্য আন্দোলন করতে পারেন। তবে কোন ভাবেই এই আন্দোলন যেন গ্রাহকদের ভোগান্তির কারণ হয়ে না দাড়ায়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর