বৃহঃস্পতিবার, ২রা জুলাই ২০২৬, ১৮ই আষাঢ় ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘রানরেট বাড়াতে গিয়ে যেন ম্যাচ না হারি’ সতর্কবার্তা লিটনের

খেলা ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫১

গ্রুপ অব ডেথ। এই গ্রুপ থেকে উৎড়ে শেষ চারে যাওয়া বাংলাদেশের জন্য হবে কঠিন চ্যালেঞ্জ। কেননা বাংলাদেশ, শ্রীলঙ্কা আর আফগানিস্তান তিন দলই প্রায় সমানে সমান। দুর্বল প্রতিপক্ষ কেবল হংকং।

এই হংকংয়ের বিপক্ষেই টাইগারদের প্রথম ম্যাচ আজ (১১ সেপ্টেম্বর)। বারবার তাই আলোচনায় আসছে, নিজেদের এগিয়ে রাখতে এই ম্যাচে জয়ের পাশাপাশি রানরেটও বাড়িয়ে রাখতে চাইবে কিনা বাংলাদেশ।

টাইগার অধিনায়ক লিটন দাস অবশ্য কেবল জয় নিয়েই ভাবতে চান। রানরেট বাড়াতে গিয়ে হিতে বিপরীত যেন না হয়, সেই সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘তারা (হংকং) যদি ভালো ক্রিকেট খেলে বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু বড় ব্যবধানে জেতাটা কষ্টকর হয়ে যাবে। আমরা আমাদের শতভাগ দেয়ার চেষ্টা করব এবং ম্যাচ জেতার চেষ্টা করব। প্রথমত, মেইন টার্গেট ম্যাচ জেতা।’

টি-টোয়েন্টি অধিনায়ক যোগ করেন, ‘দেখুন...যেটা বললাম আপনার ব্যাক অব দ্য মাইন্ডে থাকতেই পারে। আপনাকে ওইদিনে বুঝতে হবে আমরা কতখানি নিতে পারব। জিনিসটা হিতে বিপরীত যেন না হয়; রানরেট বাড়াতে গিয়ে যেন ম্যাচ না হারি। প্রথম লক্ষ্য হচ্ছে আগে ম্যাচ জেতা। আমরা যদি ভালো অবস্থায় থাকি, আমাদের চিন্তা পরিবর্তনও হতে পারে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর