শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নতুন পে-স্কেলে বিশেষ ভাতা সুপারিশ করবে কমিশন

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫১

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য গঠিত কমিশন গত মঙ্গলবার তাদের দ্বিতীয় সভা করেছে। ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী ও গবেষকদের জন্য প্রণোদনা হিসেবে বিশেষ ভাতা প্রদানের সুপারিশের। এসব পেশায় আগ্রহ ও গবেষণা বাড়াতেই ভাতার সুপারিশ করা হচ্ছে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে।

পে-কমিশন গঠনের পর ১৪ আগস্ট প্রথম সভা করেছিল কমিশন।

দ্বিতীয় সভা সূত্রে জানা গেছে, পে কমিশনের সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বিশেষ ইনসেনটিভ হিসেবে বিশেষ ভাতা সুপারিশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা গবেষণায় সম্পৃক্ত, তারাও এ সুবিধা পাবেন। তবে সামরিক ও বেসামরিক খাতের অন্যরা এ সুবিধা পাবেন না।

এ ছাড়া সরকারি স্বায়ত্তশাসিত ও আধা-সরকারি প্রতিষ্ঠানের বর্তমান ও অনুমোদিত জনবল, বেতন-ভাতা, পেনশন এবং রাজস্ব আহরণ পরিস্থিতি সম্পর্কিত তথ্য চেয়ে মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে কমিশন।

কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন। এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই।

তবে পে-কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার। ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর