শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন তফসিল ঘোষণা

মোঃ নিলয় চৌধুরী, ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ঢাকার ঐতিহ্যবাহী ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার ধামরাই উপজেলা সমাজসেবা অফিসার এস.এম হাসান।

এ সময় প্রধান নির্বাচন কমিশনারের সহকারী হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর এবং ঢাকা জজকোর্টের সিনিয়র আইনজীবী মোঃ আমিনুর রহমান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ধামরাই প্রেসক্লাব প্রাঙ্গণে এ তফসিল ঘোষণা করা হয়। ঘোষণার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন নির্বাচন কমিশন। নির্বাচনে গুরুত্বপূর্ণ ০৯টি ভিন্ন ভিন্ন পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করবেন।

তফসিল ঘোষণাকালীন প্রেসক্লাবে উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রশিদ তুষার, আবু হাসান, বাবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী আহাদ বাবু, সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান স্বপন, আব্দুল কাদের, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক আব্দুর রউফ, মাসুদুর রহমান বাবুল, মোহাম্মদ ওয়াসিম, মোঃ মনজুর রহমান, ওবায়দুল খান, নাজমুল হাসান, আব্দুল হালিম, মোহাম্মদ রেজা, মোঃ শাকিল হোসাইন সহ আরও অনেকে। আগামী ১১ই অক্টোবর ঐতিহ্যাবাহী ধামরাই প্রেসক্লাবের সপ্তম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এস.এম হাসান জানান যে, ভোটের দিন উৎসবমুখর পরিবেশে সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলবে দুপুর একটা পর্যন্ত। প্রার্থীদের অবাধ, সুষ্ঠ, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের সকলেই সর্বাত্মক চেষ্টা করে যাবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর