শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫০ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৪

গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আল-জাজিরা জানিয়েছে, একই পরিবারের ১৪ জন একসঙ্গে প্রাণ হারিয়েছেন গাজা নগরীর নিকটবর্তী আত-তওয়াম এলাকায়। এতে পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। শুক্রবার গাজা শহরে ইসরাইলি সামরিক বাহিনী হামলা আরও তীব্র করায় নিহতের এ ঘটনা ঘটে।

ইসরাইল বলেছে, তারা গাজা অঞ্চলের বৃহত্তম নগর কেন্দ্র দখল করতে চায়। একে তারা ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের শেষ শক্ত ঘাঁটিগুলোর মধ্যে একটি হিসাবে বর্ণনা করছে। এদিকে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলি বাহিনীর নৃশংস এই হামলার বিরুদ্ধে সতর্ক করেছে। তারা বলেছে, এ হামলার ফলে ইতোমধ্যেই গাজা শহরের শোচনীয় মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রূপ হবে। ইতোমধ্যে এ এলাকায় জাতিসংঘ দুর্ভিক্ষ ঘোষণা করেছে।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একটি যৌথ বিবৃতিতে ‘অবিলম্বে’ এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। কারণ ইসরাইলের এ হামলায় বেসামরিক হতাহতের ঘটনা বাড়ছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হচ্ছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার শহরে ৩৫ জন এবং ভূখণ্ডটির অন্যান্য অংশে আরও ১৫ জন নিহত হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা শহরে ‘সন্ত্রাসী অবকাঠামো ও উঁচু ভবনের ওপর ব্যাপক হামলা’ চালিয়ে যাচ্ছে তারা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর