শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের সাজা ভোগের সময় কমিয়ে তাদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া নারীদের ক্ষেত্রে সাজার মেয়াদ ২০ বছর করা হতে পারে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরের আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, কারাগারে অনেক সমস্যা আছে, এখানে সংস্কার দরকার। বাজেটের ক্ষেত্রেও সমস্যা। যারা বন্দি আছেন, অনেক বয়স হয়ে গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তাদের ওষুধে বাজেটেরও বেশি দরকার হয়।

তিনি বলেন, আমরা চাচ্ছিলাম যে যাবজ্জীবন ৩০ বছর, সেটা কমিয়ে যুক্তিযুক্ত সময় করতে। যাদের বয়স হয়ে গেছে, তাদের যেন বের করার ব্যবস্থা করা যায়।

কত বছর নির্ধারণ করা হয়েছে- সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা এখনো নির্ধারণ করিনি, আলোচনা করে নির্ধারণ করা হবে। মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা ২০ বছর করে দিতে পারি। ছেলেদের ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি হতে পারে।

তিনি বলেন, কতগুলো ক্ষেত্রে স্পেসিফিক আছে। বয়সটা কত সেটাও দেখতে হবে। যিনি ১৮ বছরে অপকর্ম করেছেন, ২০ বছর পর যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি হয়তো এসে আবার অপকর্ম করবেন। এগুলো দেখা হবে, তবে মেয়েদের ক্ষেত্রে এই সুযোগটা একটু বেশি হবে।

লুট হওয়া অস্ত্র উদ্ধার ও অপরাধ প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে। পুরস্কার ঘোষণার পরও এটা উদ্ধার হচ্ছে। নির্বাচনের সময় যেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো থাকে এ বিষয়ে আলোচনা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর