শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সুপার ফোরে টিকে থাকতে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

এশিয়া কাপে টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে বড় ধাক্কা খেয়েছে টাইগাররা।

শনিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় পড়ে বাংলাদেশ। মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। শেষ পর্যন্ত জাকের আলি ও শামিম হোসেনের লড়াকু ইনিংসে ১৪০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। তবে সহজেই সেই রান তাড়া করে জয়ের হাসি হাসে লঙ্কানরা।

দুই ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে লিটন-মুস্তাফিজরা। সমান পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে আফগানিস্তান শীর্ষে এবং শ্রীলঙ্কা রয়েছে দ্বিতীয় স্থানে।

বাংলাদেশের সুপার ফোরে যেতে হলে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে হবে। একই সঙ্গে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কার জয় কামনা করে। এমন হলে শ্রীলঙ্কা পাবে ৬ পয়েন্ট, বাংলাদেশ ৪ পয়েন্ট এবং আফগানিস্তান ২ পয়েন্টে থেকে বিদায় নেবে।

তবে আফগানিস্তানের কাছে হারলে কার্যত শেষ হয়ে যাবে বাংলাদেশের আশা। একমাত্র সম্ভাবনা তখন হংকংয়ের অঘটনের ওপর নির্ভর করবে। যদি হংকং শ্রীলঙ্কাকে হারায় এবং আফগানিস্তানও লঙ্কানদের হারায়, তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশের সমান পয়েন্ট হবে। সে ক্ষেত্রে নেট রানরেট নির্ধারণ করবে কে যাবে পরের রাউন্ডে।

সব মিলিয়ে, টাইগারদের ভাগ্য এখন নির্ভর করছে আফগানিস্তানের বিপক্ষে জয়ের ওপর এবং অন্য ম্যাচগুলোর ফলাফলের সমীকরণে। এখন অপেক্ষা কঠিন এই পরিস্থিতি থেকে বেরিয়ে বাংলাদেশ জায়গা করে নিতে পারে কিনা সুপার ফোরে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর