শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

অভিনেতাকে নিয়ে আনুশকা-প্রিয়াঙ্কার তর্কাতর্কি

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৭

নায়িকাদের মধ্যে কি বন্ধুত্ব হয়? এই আলোচনা প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসে। বিশেষত একসঙ্গে কাজ করতে গেলে নাকি তাদের মধ্যে তর্কাতর্কি লেগেই থাকে। বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ারও নাকি এই একই অভিজ্ঞতা রয়েছে!

জোয়া আখতারের ‘দিল ধাড়কনে দো’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দুই নায়িকা। শুটিং চলাকালীন দুই অভিনেত্রীর একটি বিষয়ে মতভেদ শুরু হয়। সেই মতভেদ পৌঁছায় কথা কাটাকাটিতে। অভিনেতা দর্শন কুমারকে নিয়ে নাকি দুই নায়িকার মধ্যে তর্ক বেঁধে যায়। এই অভিনেতাকে নিয়ে দুই নায়িকার দুই রকমের মত।

‘দিল ধাড়কনে দো’ ছবিতে অভিনয়ের আগে ‘এনএইচ ১০’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন আনুশকা। অন্য দিকে ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা। আনুশকা মতে, দর্শন কুমার খুব উদ্ধত ধরনের। ভিন্ন মত জানান প্রিয়াঙ্কা। তার মতে, দর্শন খুবই মিষ্টি মানুষ। এই নিয়ে দুই নায়িকার মতভেদ।

দর্শন নিজেই এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, “প্রিয়াঙ্কা ও আনুষ্কার একটি ছবির সেটে দেখা হয়। তারা আমার বিষয়ে কথা বলছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, দর্শন খুব পরিশ্রমী ও দক্ষ অভিনেতা এবং মিষ্টি মানুষ।”

প্রিয়াঙ্কার কথা শুনে আনুশকা নাকি বলেছিলেন, “ওর মতো উদ্ধত মানুষ আমি আর দেখিনি।” দর্শন বলেছেন, “দুই অভিনেত্রীর দুই মত। আসলে আমি ছবিতে চরিত্রের মধ্যে থাকি। ‘এনএইচ ১০’-এ আমার চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার খাতিরে আমি আনুশকার সঙ্গে কখনও ভাল আচরণ করিনি। ছবিতে অভিনয় শেষ হওয়ার পরে তার সঙ্গে ভালভাবে কথা বলেছিলাম।”

‘এনএইচ ১০’ ছবিতে খলচরিত্রে ছিলেন দর্শন। চরিত্রের মতোই সেটেও তেমনই আচরণ করতেন। তাই তাকে আনুশকার উদ্ধত মনে হয়েছিল বলে জানান অভিনেতা। বর্তমানে দর্শনকে দেখা যাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইল্‌স’ ছবিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর