শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময়

মুহাম্মদ তছলিমুর রহমান, লক্ষ্মীপুর

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৩

‘লক্ষ্মীপুর পৌরবাসী সচেতন, পরিচ্ছন্ন নগর জীবন’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম গতিশীল করার লক্ষ্য পরিচ্ছন্নতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে শহরের সোনার বাংলা রেস্টুরেন্টের হলরুমে লক্ষ্মীপুর পৌরসভার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য থাকে বর্জ্য পৃথকীকরণ, সঠিক স্থানে বর্জ্য ফেলা, দ্রুত বর্জ্য অপসারণ ও টেকসই সমাধান নিয়ে আলোচনা করা। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ বাড়ানো, পৌরসভার ডাম্পিং স্টেশনের ওপর চাপ কমানো, এবং একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব করা।

লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী, প্রধান প্রকৌশলী জুলফিকার হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. ইসাহাক, কন্জারভেঞ্জি পরিদর্শক ফয়েজ আহম্মদ।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবী জানান, পরিবর্তিত পরিস্থিতির পর লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ভেঙে পড়েছিল। পৌর প্রশাসকের উদ্যোগে বাজারের ময়লা আবর্জনা অপসারণসহ পৌর এলাকার প্রতিদিনের ময়লা আবর্জনা অপসারণ করা হয়েছে। পচনশীল ও অপচনশীল ময়লা আবর্জনা পৃথকীকরণের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া পৌরসভার ওয়ার্ড পর্যায়ে বাড়ি বাড়ি থেকে উৎপাদিত ময়লা আবর্জনা ও হাসপাতালের ময়লা আবর্জনা পৃথকভাবে সংগ্রহ করা হচ্ছে।

পৌরসভার প্রশাসক মো: জসীম উদ্দিন বলেন, শহরের বর্জ্য অপসারণ পৌরসভার জন্য চ্যালেঞ্জের। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে সফল হওয়া কঠিন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রত্যেক বাড়িতে যদি বর্জ্য পৃথকীকরণ করা যায় তাহলে পৌরসভার ডাম্পিং স্টেশনের উপরে চাপ কমবে।

সেই সাথে কমবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা ব্যয়। সব ওয়ার্ডে বর্জ্য পৃথকীকরণ বাস্তবায়ন করা গেলে লক্ষ্মীপুর পৌরসভা পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে উঠবে। এছাড়া পৌরসভার বর্জ্য সঠিকভাবে অপসারণে পরিচ্ছন্নতা কর্মীদের জীবন মান উন্নয়নেও কাজ করছে পৌর কতৃপক্ষ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর