শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আখাউড়ায় কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুকুরের কামড়ে নারী শিশুসহ ১১ জন আহত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কুকুরের কামড়ে আহত ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর, বীরচন্দ্রপুর, সাহেবনগর, হীরাপুর, বড় করি পাইকা, দ্বিজয় পুর গ্রামে কুকুরের কামড়ে মোঃ মহিবুল, নৌহা শিকদার,রওসনা বেগম, ইয়াসিন খান, জুম্মান ভূইয়া,বাইতুল আমান, মরিয়ম বেগম, হুসাইন মিয়া, সালমান ফার্সি, পারভেজ মিয়া, হালিমা বেগম নামে ১১ জন আহত হয়েছে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চৌকিদার, আব্দুল হাকিম জানান, আমার ছেলে বাড়িতে কাজ করতে ছিল পিছন থেকে এসে একটি কুকুর কামড় দিয়ে চলে যায়। পরে তাকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা জানায় হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাকসিন নাই। তারা ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে ভ্যাকসিন সংগ্রহ করার কথা বলে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবু চৌধুরী জানান, উনার স্ত্রী বাসায় কাজ করতে ছিলেন একজন পিছন থেকে একটি কুকুর এসে কামড় দিয়ে চলে যায়।

আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আয়েত আলী ভূঁইয়া জানান, ইউনিয়নের পাগলা কুকুরের উৎপাত বেড়ে গেছে। সোমবার কুকুরের কামড়ে আমাদের ইউনিয়নে বেশ কয়েকজন আহতের খবর পেয়েছি। আমরা তাদের খোঁজ খবর নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, হিমেল খান জানান, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জরুরী বিভাগে কুকুরের কামরে আহত ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছে। উপজেলা পর্যায়ে কুকুরের কামড়ের ভ্যাকসিন না থাকায় আহতদের জেলা শহর থেকে ভ্যাকসিন সংগ্রহ করার কথা বলা হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর