শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ধামরাইয়ে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে গুনী শিক্ষক নির্বাচিত হয়েছেন লিলি সরকার ও বোরহান উদ্দিন

মোঃ নিলয় চৌধুরী ধামরাই (ঢাকা)

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিলি সরকার এবং জলসীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বোরহান উদ্দিন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসের তথ্য মতে ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ধামরাইতে। এতে সহকারী শিক্ষক রয়েছেন ৯৪০ জন এবং প্রধান শিক্ষক ১৭১ জন। উপজেলা শিক্ষা অফিস প্রতিটি শিক্ষক এর সব বিষয় যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করে থাকেন। প্রতিবারই একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষক গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করে থাকেন। এ বছর ১৭১ জন প্রধান শিক্ষকদের মধ্যে এই দুজনকে নির্বাচিত করা হয়েছে।

গুণী শিক্ষকের বিষয়টি নিশ্চিত করেছেন শাইল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি ধামরাই শাখার সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।

জানা যায়, ১৩টি বিষয়ের উপর যাচাই-বাছাই করে গুণী শিক্ষক নির্বাচিত করা হয়ে থাকে। শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত পারদর্শিতা, পেশাগত নিষ্ঠা বা নৈতিকতা, ছাত্র-শিক্ষকের মাঝে সুসম্পর্ক, শিক্ষার্থীদের সামাজিকীকরনে গৃহীত পদক্ষেপ, মানবিক গুণাবলি ও শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে কাজ করা, বিজ্ঞান মনস্কতা, একাডেমিক উৎকর্ষ সাধন করা, শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নসহ একাধিক কাজ নিপুন ভাবে বা আন্তরিকতার সঙ্গে সম্পূর্ণ করা।

শিক্ষিকা লিলি সরকার ও মোঃ বোরহান উদ্দিন জানান, শত শত শিক্ষকের মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হতে পারা আনন্দের বিষয়। এ জন্য সহকর্মী ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

লিলি সরকার ও বোরহান উদ্দিন এর আগেও একাধিক বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর