শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

এআই ট্রেন্ডে যুক্ত হয়ে যে বার্তা দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭

ডিজিটাল যুগে এ মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এআই। আর এ ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি— একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন।

এবার সেই এআই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে গা ভাসিয়ে তার শৈশবের একটি আবেগঘন মুহূর্তের ছবি সবার সামনে তুলে ধরেন অভিনেত্রী।

এই প্রথমবার এআই ট্রেন্ডে যুক্ত হলেন তিনি। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়। যেখানে দেখা যায়, বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল— আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।

সেই ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া ভাট নিজেও সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নেন। সেখানে অভিনেত্রী লিখেছেন—কখনো কখনো আমাদের শুধু আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।

বিখ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফটের জনপ্রিয় ‘দ্য ওয়ে আই লাভড ইউ’ গান ব্যাকগ্রাউন্ডে দিয়ে ছবিটি পোস্ট করেছেন তিনি। এই সংযোজন তার অনুসারীর মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করেছে।

উল্লেখ্য, গুগল জেমিনির এই ট্রেন্ডের রয়েছে একটি বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল, যার নাম হচ্ছে ন্যানো ব্যানানা। সেই টুলটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অতীতের সঙ্গে বর্তমানের এমন চমৎকার মেলবন্ধন ঘটাতে সক্ষম হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর