শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাবাক শাহবাজি নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ইরান দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িয়ে রয়েছে। মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং দেশে তাদের কার্যক্রম পরিচালনায় সহায়তার অভিযোগে ইরান এ পর্যন্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, এ বছর ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ডের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে অন্তত নয়জনকে ফাঁসি দেওয়া হয়েছে। শাহবাজি ২০২২ সালের শুরু থেকে জুন মাসের মধ্যে ফাঁসিতে ঝোলানো আরেক আসামি ইসমায়েল ফেকরির সঙ্গে কাজ করেছিলেন।

শাহবাজির বিরুদ্ধে অভিযোগ, তিনি একজন ঠিকাদার হিসেবে তার পদ ব্যবহার করে সংবেদনশীল স্থানে, যেমন সার্ভার রুম, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত কেন্দ্রে কুলিং ডিভাইস স্থাপন করতেন এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করতেন।

তার আইনজীবী ইরানের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর