শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগেই ধাক্কা খেল বার্সেলোনা

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব নিউক্যাসেলের মুখোমুখি হতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেল কাতালানরা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তরুণ স্প্যানিশ তারকা লামিন ইয়ামালকে পাচ্ছে না তারা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টায় সেন্ট জেমস পার্কে নিউক্যাসেলের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ঘোষিত ২২ সদস্যের দলে নেই ১৮ বছর বয়সী উইঙ্গার ইয়ামাল। তার খেলা নিয়ে আগে থেকেই শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সেটিই সত্য হলো।

চলতি মাসের শুরুতে স্পেনের জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে গিয়ে হালকা চোট পান ইয়ামাল। ব্যথানাশক নিয়ে মাঠে নামায় চোট আরও জটিল হয়ে ওঠে। ক্যাম্প শেষে বার্সায় ফেরার পর তার কুঁচকিতে ইনজুরি ধরা পড়ে। এই পরিস্থিতিতে তরুণ ফরোয়ার্ডকে অতিরিক্ত ব্যবহারের জন্য জাতীয় দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও তাকে মাঠে নামানো হয়নি।

নিউক্যাসেলের বিপক্ষে ইয়ামালের পাশাপাশি আরও দুই তারকাকে পাচ্ছে না বার্সেলোনা। হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে, আর হাঁটুর চোটের কারণে বাইরে আছেন মিডফিল্ডার গাভি। তবে স্বস্তির খবর হচ্ছে, ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং ফিরছেন দলে।

গত মৌসুমে সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুমে গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ নিউক্যাসল (আওয়ে), পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুজ (আওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাহা (আওয়ে) ও কোপেনহেগেন (হোম)।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর