শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

হৃদয়

চেষ্টা সবসময়ই থাকে, ভাগ্য ও রিজিক সবসময় একরকম থাকে না

খেলা ডেস্ক

প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

শুরুটা ভালোই করছিলেন। কিন্তু টি-টোয়েন্টির ব্যাটিংটা করতে পারছিলেন না তাওহিদ হৃদয়। এশিয়া কাপের প্রথম ম্যাচে ৩৬ বল খেলে ৩৫, পরের ম্যাচে ৯ বলে ৮, তৃতীয় ম্যাচে ২০ বল খেলে করেন ২৬ রান।

বেশ সমালোচনার মুখে ছিলেন। কেননা হৃদয়ের খেলাটা ঠিক তার মানের হচ্ছিল না। বড় বড় ছক্কা, দারুণ সব চার মারার সামর্থ্য আছে। কিন্তু বড় আসরে সেটা মেলে ধরতে পারছিলেন না হৃদয়।

অবশেষে খোলস ছেড়ে বের হয়ে এলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। দুবাইয়ে এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মারকুটে এক ইনিংস (৩৭ বলে ৫৮) খেললেন, জিতলো দল।

ম্যাচ জেতার পর হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষ টুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর