শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

নোয়াখালী পৌরসভা আ.লীগের সভাপতি ঢাকায় গ্রেপ্তার

মোহাম্মদ হানিফ, নোয়াখালী

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে ঢাকার ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ধানমন্ডিতে তার দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে পিন্টুকে আটক করে।

ওসি কামরুল ইসলাম আরও জানান, ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই আব্দুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে ছিলেন। এরপর থেকে তাকে খুঁজছিল পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাকে নোয়াখালীতে নিয়ে আসা হবে।

গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াদুদ পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর