শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সোনারগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেলো কৃষকের

রাসেল হোসাইন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বজ্রপাতে সিরাজুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় মোহাম্মদ হোসেনের ছেলে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পাঁচআনী গ্রামের খোলা মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজুল ইসলাম দুই সন্তানের জনক ছিলেন। হঠাৎ মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত জানান, হাসপাতালে আনার আগেই সিরাজুলের মৃত্যু হয়েছিল। পরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো কাজ করতে মাঠে গিয়েছিলেন সিরাজুল। হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে তিনি আক্রান্ত হন। অকাল মৃত্যুতে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর