শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাজায় ত্রাণবাহী নৌযান প্রবেশে ইসরায়েলের বাধা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার পথে যাওয়া ত্রাণবাহী নৌযানের বহরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেলআবিবের অভিযোগ, এই বহরটি হামাস নিয়ন্ত্রিত এবং সংগঠনটিকে সহায়তা প্রদানের উদ্দেশ্যেই এটি পাঠানো হয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লোটিলার যাত্রীদের প্রকৃত লক্ষ্য যদি মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়, তবে তাদের নৌযানগুলোকে আশকেলন বন্দরে ভিড়তে হবে। সেখান থেকে সমন্বিতভাবে দ্রুত গাজায় সাহায্য পাঠানো হবে।

অপরদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আয়োজকদের ওয়েবসাইটে বলা হয়েছে, এই বহর সাধারণ মানুষ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, শিল্পী, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী ও নাবিকদের সমন্বয়ে গঠিত। আয়োজকরা দাবি করেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য ইসরায়েলের অবৈধ অবরোধ ভাঙা। বর্তমানে গাজামুখী নৌযান সংখ্যা ৫১।

গত মাসে জাতিসংঘ সমর্থিত একটি সংস্থা জানিয়েছে, গাজায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। জাতিসংঘের মানবিক প্রধান সরাসরি দায়ী করেছেন ইসরায়েলের ‘পদ্ধতিগত বাধা সৃষ্টিকে’। তবে ইসরায়েল এই প্রতিবেদনের তথ্য অস্বীকার করে ‘মিথ্যা’ আখ্যা দিয়েছে।

এর আগে এই বছরের জুনে গাজায় মানবিক সহায়তা বহনকারী একটি নৌযান ইসরায়েলি বাহিনী আটক করেছিল। সেই নৌযানে থাকা ১২ জন কর্মীর মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তাদের আটক করা হয়েছিল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর