শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

সোনারগাঁয়ে শ্রমিকদের বিক্ষোভ, বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালকের অপসারণের দাবি

রাসেল হোসাইন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৭

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেতন বৃদ্ধি ও নির্বাহী পরিচালক আবিদুর রহমানের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন মদিনা মেরিটাইম গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত কোম্পানির চত্বরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ৯০০ শ্রমিক এতে অংশ নেন। একইসাথে দেশের বিভিন্ন অঞ্চলেও এ প্রতিষ্ঠানের শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা না দিয়ে কোম্পানি কর্তৃপক্ষ নানা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে।

মদিনা মেরিটাইমের প্রথম শ্রেণির ইনল্যান্ড সিনিয়র জাহাজ মাস্টার পারভেজ আনোয়ার বলেন, “২০২২ সাল থেকে আমাদের আন্দোলন চলছে। সরকারি নিয়মে প্রাপ্য বেতন-ভাতা না দেওয়ার পাশাপাশি কোম্পানির নির্বাহী পরিচালক আবিদুর রহমান সন্ত্রাসী বাহিনী দিয়ে হত্যার হুমকি দিচ্ছেন। আমরা ন্যায্য অধিকার চাই এবং তার অপসারণ দাবি করছি।”

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক শাখার সহসভাপতি অহিদুজ্জামান নবাব বলেন, “শ্রমিকদের প্রাপ্য না দিয়ে ছাঁটাই ও সার্টিফিকেট বাতিলসহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছি। দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিক জসিম উদ্দিন বলেন, “সরকারের নির্ধারিত ন্যূনতম বেতনও আমরা পাচ্ছি না। উল্টো জাহাজের অনিচ্ছাকৃত ক্ষতি হলে জরিমানা হিসেবে আমাদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এতে পরিবার নিয়ে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।”

অভিযুক্ত নির্বাহী পরিচালক আবিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি সাংবাদিক পরিচয় জানার পর ফোন কেটে দেন এবং পরবর্তীতে আর কোনো ফোন রিসিভ করেননি।

তবে মদিনা মেরিটাইম কোম্পানির স্পেশাল অডিটর মাসুম সৈকত বলেন, “শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক। আমি তাদের সাথে একমত। তবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যা।”

বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন মদিনা মেরিটাইমের ইনল্যান্ড মাস্টার মোহাম্মদ রিয়াদ, কামাল উদ্দিন, কামরুল ইসলাম, সুজন, আক্তার হোসেনসহ প্রায় ৯০০ শ্রমিক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর