শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

মাভাবিপ্রবিতে রেজিস্ট্রার অফিসে তালা, শিক্ষার্থীদের দুই দফা আল্টিমেটাম

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে রেজিস্ট্রারকে বের করে দিয়ে তার অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা রেজিস্ট্রার অফিসে প্রবেশ করে তাকে অফিস থেকে বের করে দেন এবং পরে কক্ষে তালা দেন। এসময় তারা ভাইস-চ্যান্সেলর বরাবর ২ দফা দাবি পেশ করেন ও আল্টিমেটাম দিয়ে আসেন।

শিক্ষার্থীদের পেশকৃত ২ দফা হলো:
১. জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধিতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার অফিসে তালা খোলা হবে না। তবে শিক্ষার্থীদের প্রয়োজনীয় অফিস কার্যক্রম চলতে থাকবে।
২. বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা না করলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী তুষার আহমেদ বলেন, “আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে আবেদন জমা দিয়েছি। তারপরও প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এমনকি কিছু শিক্ষক তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য তিনদিন সময় দিয়েছিলাম, তবু ব্যবস্থা না নেওয়ায় আমরা বাধ্য হয়েই এই কর্মসূচি পালন করছি।”

আইসিটি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, “মাকসু গঠনের বিষয়ে প্রশাসনের কাছে গেলে তারা শুধু কালক্ষেপণ করছেন। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা না হয় তাহলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল যান চলাচল বন্ধ থাকবে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এ বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে। শিক্ষকরাও কাজ করে যাচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আমরা সমাধানের চেষ্টা করছি। তবে মাকসু যেহেতু বিশ্ববিদ্যালয়ের আইনে নেই, তাই সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছি।”

এর আগে গত ১৬ সেপ্টেম্বর শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের বিচারের দাবিতে ভাইস-চ্যান্সেলর বরাবর স্মারকলিপি জমা দেন। সেখানে রেজিস্ট্রারের বিভিন্ন অপকর্ম ও অনিয়মের অভিযোগও উল্লেখ করেন তারা।

পাশাপাশি শিক্ষার্থীরা সকল সংগঠনকে তাদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর