শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আখাউড়ায় কালন্দী খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

মো সাইফুল ইসলাম, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরে খাল ঝোপ-জঙ্গলে মশার উপদ্রব বৃদ্ধিতে ময়ল, আবর্জনা পরিষ্কার কার্যক্রম হাতে নিয়েছে পৌরকর্তৃপক্ষ। এর অংশ হিসেবে কালন্দী খালের আবর্জনা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ কার্যক্রম উদ্বোধন করেন পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা। কালন্দী খাল পরিষ্কার কার্যক্রম উদ্বোধনের সময় উপজেলা সহকারী সরকারি কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা (অ:দা:) হুমায়ুন রশীদ চৌধুরী, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সহকারী প্রকৌশলী মো: তানভীর হোসেন প্রমুখ।

পৌরকর্তৃপক্ষ জানায়, পৌরসভার পরিছন্নতা কার্যক্রমের অংশ হিসাবে বুধবার দুপুরে থেকে কালন্দী খালের ঢাকা হোটেলের ব্রিজ থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কালন্দী খালের স্টেশন এলাকা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত ময়লা আবর্জনা পরিষ্কার করা হবে। পর্যায়ক্রমে পৌর শহরের প্রত্যেকটি এলাকার খাল, ঝোপ- জঙ্গল পরিষ্কার করা হবে।

আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা জানান, বুধবার দুপুর থেকে আখাউড়া পৌরসভার খাল, ঝোপ জঙ্গল থেকে ময়লা, আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিন কালন্দী খালে ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রত্যেক এলাকায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর