শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

যশোরে মাছ চুরির সময় গণপিটুনিতে নিহত

মোশারফ করিম, যশোর

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৩

যশোরের অভয়নগর উপজেলার নলামারা এলাকায় ঘেরের পাশ থেকে নসিব তালুকদার (৫০) নামের এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নসিব তালুকদার মাছ চুরি করতে ঘেরে প্রবেশ করেছিলেন। এ সময় তাকে দেখে স্থানীয়রা চোর চোর বলে ধাওয়া করে। পরে ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর জখম হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত নসিব উপজেলার গোপিনাথপুর গ্রামের হামিদ তালুকদারের ছেলে।

অভয়নগর থানার ওসি কে এম রবিউল ইসলাম জানান, নলমারা এলাকার গোবিন্দ ও প্রদীপের ঘেরের পাশে নসিবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর