শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ইপিজেডে বেতনের দাবিতে দুটি কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম

প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৪

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম মহানগরীর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বুধবার সকাল ৯টা থেকে তারা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ২২০০ শ্রমিক রয়েছে। অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ জানান, নাসা গ্রুপের দুটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। এখন শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর