শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৭

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতীয় দুটি ট্রাকে করে ৫০টন চাল আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করে।

চট্টগ্রামের আমদানি প্রতিষ্ঠান মক্কা ট্রেডার্স আখাউড়া স্থল বন্দর দিয়ে ৫০ টন চাল আমদানি করে। টন প্রতি ৫০০ মার্কিন ডলারে চালগুলো আমদানি করা হয়। চাল আমদানিতে স্থলবন্দরে কাজের গতি ফিরবে বলে মনে করেন কাস্টমস ও বন্দরের ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলন্দরে চাল আমদানিতে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং দায়িত্ব থাকা মেসার্স আদনান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: আখতার হোসেন জানান, মেসার্স মক্কা ট্রেডার্স ৭ হাজার টন সিদ্ধ ও আতপ চাল আমদানির এল, সি খুলেছেন। এরই অংশ হিসাবে ৫০ টন চাল শনিবার বিকেলে দুটি ট্রাকে করে স্থলবন্দরে এসে পৌঁছে। রবিবার বিকেলের মধ্যে চাল গুলো বন্দর থেকে খালাসের সম্ভাবনা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোঃ ওয়াহিদুজ্জামান জানান, প্রয়োজনীয় যাচাই বাছাই করে শুল্ক পরিসুদের পর আমদানিকৃত চালের ছাড়পত্র দেওয়া হবে। এই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়লে ব্যবসায়ী ও সরকার উভয়ে লাভবান হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর