শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিমানবন্দর থেকে গ্রেফতার

মো সাইফুল ইসলাম, আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদ হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিদেশ যাওয়ার চেষ্টা কালে মামলা থাকার কারণে ইমিগ্রেশন পুলিশ প্রথমে তাকে আটক করে। আখাউড়া থানায় বিস্ফোরক আইনে মামলা থাকায় তাকে আখাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ। এ তথ্য নিশ্চিত করছে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, মুরাদ হোসেন ভূইয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলা সাবেক আহবায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকে মুরাদ হোসেন ভূঁইয়া আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন ভূঁইয়া আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ ও অনিয়মের অভিযোগ রয়েছে।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন জানান, মুরাদ হোসেন ভূঁইয়া বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করার পর সোমবার সকালে আখাউড়া থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর