শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

ছাতকে অগ্নিকাণ্ড: মা ও সন্তানের পাল্টাপাল্টি অভিযোগে বিভক্ত পরিবার

এ আর ছায়েম, ছাতক (সুনামগঞ্জ)

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ছেগাপাড়া গ্রামে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পরিবারে চরম বিভেদ দেখা দিয়েছে এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনাটি ঘটে গত ২৩ সেপ্টেম্বর, রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে। ওই সময় সাইফুল ইসলামের বসতঘর ও একটি সিএনজি অটোরিকশা আগুনে পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

সাইফুল ইসলামের অভিযোগ অগ্নিকাণ্ডের পর সাইফুল ইসলাম ছাতক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি ফৌজদারি মামলা (সি.আর. মামলা নং-৫২৬/২৫) দায়ের করেন। মামলায় তিনি তার তিন ভাই—সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও সাইদুল ইসলাম এবং এক ভাতিজা সবুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ করেন।

মায়ের পাল্টা অভিযোগ অন্যদিকে সাইফুল ইসলামের মা দুধমালা বিবি (৮০), স্বামী মৃত সিকান্দার আলী, থানায় লিখিত অভিযোগ দিয়ে জানান, অগ্নিকাণ্ড বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটে থাকতে পারে। তিনি দাবি করেন, তার ছেলে সাইফুল প্রতিহিংসাবশত নির্দোষ অন্য সন্তানদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনার সময় তার অন্য তিন ছেলে গোবিন্দগঞ্জ বাজারের একটি অটোইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ও ব্যবসায়িক কাজ ছিলেন এবং এ সংক্রান্ত ভিডিও প্রমাণ (ফেসবুক লাইভ) রয়েছে। মামলা দায়েরের পর থেকে সাইফুল ইসলাম পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখাচ্ছেন এবং বৃদ্ধা মায়ের ওপর চাপ সৃষ্টি করছেন যেন তিনি অন্য ছেলেদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাইফুল ইসলাম অন্যান্য ভাইয়ের স্ত্রীদের প্রতিও অশোভন আচরণ ও প্রলোভনের চেষ্টা করেছেন।

দ্বন্দ্ব ও ধোঁয়াশা
এই ঘটনাকে কেন্দ্র করে মা ও ছেলের সম্পর্ক চরম অবনতি হয়েছে। একদিকে ছেলে তার ভাইদের দোষারোপ করছেন, অন্যদিকে মা বলছেন—ঘটনাটি একটি দুর্ঘটনা, যা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে সৃষ্ট, এবং তার ছেলেরা ষড়যন্ত্রের শিকার।

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাই এখন মুখ্য
এখন প্রশ্ন হচ্ছে—এই অগ্নিকাণ্ড স্বাভাবিক দুর্ঘটনা, নাকি পারিবারিক দ্বন্দ্বপ্রসূত নাশকতা? মামলার পাশাপাশি পাল্টা অভিযোগ ও প্রমাণ সামনে আসায় বিষয়টি খতিয়ে দেখার দাবি উঠেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ তদন্তই পারে প্রকৃত সত্য উন্মোচন করতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর