শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগ খেলা বন্ধ করে দিল পিসিবি

খেলা ডেস্ক

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯

পাকিস্তানি ক্রিকেটারদের জন্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের দরজা আপাতত বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চুক্তিতে থাকা ক্রিকেটাররা আর কোনো আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না।

বিশেষ করে যখন পাকিস্তান দলের আন্তর্জাতিক সূচি রয়েছে।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় দলের প্রতি পূর্ণ মনোযোগ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বিশ্বকাপ ও গুরুত্বপূর্ণ সিরিজগুলো সামনে রেখে খেলোয়াড়দের বিশ্রাম, প্রস্তুতি এবং ফিটনেস বজায় রাখা বোর্ডের প্রধান অগ্রাধিকার।

পিসিবির এক সূত্র বলেছে, 'জাতীয় দলের স্বার্থেই এই সিদ্ধান্ত। আমরা চাই খেলোয়াড়রা আন্তর্জাতিক ক্রিকেটে আরও বেশি মনোযোগী হোক এবং দলীয় সাফল্যে ভূমিকা রাখুক। '

এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানের শীর্ষস্থানীয় অনেক ক্রিকেটার, যারা বিপিএল, এলপিএল কিংবা সিপিএল-এর মতো জনপ্রিয় লিগে অংশ নিতেন, তারা আপাতত এসব লিগে খেলার সুযোগ হারাবেন। মূলত এশিয়া কাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে পিসিবি।

পাকিস্তানের সাত ক্রিকেটারের সামনের বিগ ব্যাশ লিগে খেলার কথা। এদের মধ্যে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আছেন। এছাড়া আইএল টি-টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের ১৮ ক্রিকেটার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর