শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬, ২৯শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি
  • বাংলাদেশের ওপরও যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
  • ইরান যুদ্ধে নতুন কৌশল, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫

গাইবান্ধায় ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, গাইবান্ধা

প্রকাশিত:
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৪

শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে গাইবান্ধায় জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় মর্যাদা বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের আদর্শ কলেজ সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম মন্দির প্রাঙ্গণে হাজারো সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে এ পূজা অনুষ্ঠিত হয়।

প্রচলিত আচার অনুসারে অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য—এই পাঁচ উপহার নিবেদন করে দেবী দুর্গাকে পূজিত করা হয়। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। পরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় মহাঅষ্টমী পূজা শুরু হয়।

গাইবান্ধা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় মোট ৫৮৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জেলা পৌর এলাকায় রয়েছে ২৩টি পূজা মণ্ডপ ও মন্দির।

আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে শারদীয় দুর্গোৎসব। এদিকে পূজা মণ্ডপগুলোতে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে গোটা জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর